জাতীয় ফিচার

জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট

হাইকোর্ট

জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা কাটল। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে নিম্ন আদালতের দেওয়া আদেশ, স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে জি এম কাদেরের পক্ষে আদালতে আইনজীবী ছিলেন এডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, গত ১৯ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আদালত জি এম কাদেরের আপিল খারিজ করে দেন। ওই খারিজ আদেশের বিরূদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়। আজ হাইকোর্ট শুনানি গ্রহণ করে অধস্তন আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন। একই সঙ্গে ওই নিষেধাজ্ঞার আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন। এ আদেশের ফলে জি এম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা নেই।

জাতীয় পার্টি নেতা জিয়াউল হক মৃধা গত বছরের ৪ অক্টোবর জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। একই মামলায় দল থেকে জিয়াউল হকের বহিষ্কারাদেশকে বেআইনি ঘোষণা এবং দলীয় গঠনতন্ত্রের ২০-এর উপধারা ১(১) অবৈধ ঘোষণা চাওয়া হয়।

এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর জিয়াউল হক মৃধাকে দলের চেয়ারম্যানের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেয়া হয়। জিয়াউল হক মৃধার মামলায় গত বছরের ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন। ওই আদেশ চ্যালেঞ্জ করে ঢাকার জেলা জজ আদালতে বিবিধ আপিল আবেদন করেন জি এম কাদের। আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি নিয়ে ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালত গত ১৯ জানুয়ারি সরাসরি খারিজ করে আদেশ দেন। এরপর জি এম কাদের হাইকোর্টে ওই আদেশের বিরূদ্ধে রিভিশন আবেদন করেন।

আরও পড়ুনঃ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র